সিলেটে শুরু হয়েছে নয় দিন ব্যাপী রথযাত্রা

Ayas-ali-Advertise
সিলেটে শুরু হয়েছে নয় দিন ব্যাপী রথযাত্রা
সিলেটে শুরু হয়েছে নয় দিন ব্যাপী রথযাত্রা।
সিলেটে শুরু হয়েছে নয় দিন ব্যাপী রথযাত্রা
সিলেটে শুরু হয়েছে নয় দিন ব্যাপী রথযাত্রা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। উৎসবটি শুরু হয় নগরীর বিভিন্ন মন্দির থেকে র‌্যালী আকারে রথযাত্রা বের হওয়ার মাধ্যমে এবং বিকেলে সিলেটের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে সমবেত হয়ে পালিত হয়। এ সময় ভক্তরা পূজা, আরতী, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। আগামী ৫ জুলাই শনিবার উল্টো রথযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টায় আয়োজক সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির তত্ত্বাবধানে, সিলেট জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের যৌথ সহযোগিতায় উৎসবটি শুরু হয়। উৎসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধের উপস্থিতি রথযাত্রা প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।

এবারও প্রতিবছরের মতো, ইসকন মন্দিরের আয়োজনে নগরীতে রথযাত্রা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে ইসকন সিলেটের যুগলটিলা মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতের সহকারী হাইকমিশনার টি হ্যান্ড সিং, শাবিপ্রবির অধ্যাপক ড. নিলাদ্রী শেখর রায়, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। অনুষ্ঠান পরিচালনা করেন দেবামৃত নিতাই দাস।

এ বছরের রথযাত্রায় সিলেটের বিভিন্ন মন্দির ও দেবালয় অংশগ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, লামাবাজার, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, আম্বরখানা, শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, শিবগঞ্জ, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দির, রাজবাড়ী, মির্জাজাঙ্গাল এবং আরও অনেক মন্দির ও দেবালয়।

উদ্বোধনী পর্ব শেষে তিনটি সুসজ্জিত রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়। এই সময় শঙ্খ, ঘণ্টা, কাঁসর এবং ঢোলের শব্দে পুরো নগরী মুখরিত হয়ে ওঠে এবং ধর্মপ্রাণ পূণ্যার্থীদের জয়ধ্বনিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪