সিলেটের মেজরটিলা এলাকায় গত বুধবার ঘরের ভেতর থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। অবশেষে পুলিশ তদন্তে নিশ্চিত করেছে, পাষণ্ড বাবা নিজেই খুন করেছেন ৪৫ দিন বয়সী শিশুটি ইনায়া রহমানকে।
গতকাল বোধবার শাহপরান (রহঃ) থানার ইসলামপুর এলাকার কোরেশী ভিলা ১৮/এ বাসায় ঘটে যাওয়া ঘটনা এটি । শিশুটির পিতা আতিকুর রহমান (৪০), সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান, আতিকুর রহমানের পাশে তার দেড় মাস বয়সী মেয়ে ইনায়া রহমানের গলা কাটা এবং পাশেই আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা অবস্থায় পড়ে রয়েছেন।
এ ঘটনার সময় শিশুটির মা ঝুমা বেগম ঘরে উপস্থিত ছিলেন। তার দেয়া তথ্য এবং অন্যান্য প্রমাণ থেকে নিশ্চিত হওয়া গেছে, আতিকুর রহমান নিজেই শিশুটিকে বাথরুমে নিয়ে গিয়ে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান জানিয়েছেন, তিনি কিছু সময়ের জন্য মানসিকভাবে ভারসাম্য হারিয়েছিলেন। তার ভাষ্য, “মাথাব্যথার কারণে হঠাৎ তিনি কি করেছেন, বুঝতেই পারিনি।”
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে এবং হত্যার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:: সিলেটে দুই মাসের শিশুকে গলাকেটে হত্যা, আহত বাবা।





