বরেণ্য মরমী কবি বাউল খোয়াজ মিয়া আর নেই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে’-জনপ্রিয় এই বাউল গানের পদকর্তা, বরেণ্য মরমী কবি, বাউল খোয়াজ মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টা ২০ মিনিটের সময় তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন জ্ঞানের সাগর ফকির দুর্বিন শাহের শিষ্য বাউল খোয়াজ মিয়া। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর। তিনি ব্যক্তিগত জীবনে ৫ ছেলে ও ৫ মেয়ের জনক।

১৯৪২ সালের ১২ মার্চ জন্মগ্রহণকারি বাউল খোয়াজ মিয়া ‘আমার ভয় লাগিলো মনেরে, ভয় লাগিলো মনে, আমায় কোনদিন ধরিয়া নিবো যমে’, ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে, যাদু জানেরে, আমার বন্দে মহা যাদু জানে’, যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো’, ‘ভুবন-মোহন রূপ তোমারি, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়’সহ অসংখ্য জনপ্রিয় গানের পদকর্তা।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রয়াত বাউল খোয়াজ মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪