বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় বক্তারা বিশেষভাবে মাদক, জোয়া, বাজার মনিটরিং, এবং বিভিন্ন বাজারে দোকানে বসে মোবাইল নিয়ে তীর খেলা নিয়ে আলোচনা করেন।

এসময় বক্তারা বলেন, অপরিকল্পিত স্ট্যান্ড স্থাপন করে যানজট সৃষ্টি এবং ট্রাক্টর দ্বারা পণ্যবাহী কাজে ব্যবহার করা সমস্যা সৃষ্টি করছে। এতে চলাচলের সময় মানুষের জীবন বিপদাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান ইমাদ খান, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪