সিলেট রুটে পুনরায় চালু হলো এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট

Ayas-ali-Advertise

Facebook
Twitter
WhatsApp

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আবারো সিলেট রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। আগামী ২৯ মে থেকে সিলেট-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা শুরু হবে।

ঢাকা থেকে সিলেটের ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আর সিলেট থেকে ঢাকাগামী ফ্লাইট উড্ডয়ন করবে সকাল ৮টা ৫০ মিনিট এবং রাত ৮টা ৫০ মিনিটে। এ রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৪৬৯৯ টাকা।

এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ জানান, সিলেট তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। সাময়িক বিমান ঘাটতির কারণে কিছুদিনের জন্য সিলেট রুটে ফ্লাইট স্থগিত ছিল, যা এবার থেকে নিয়মিত শুরু হচ্ছে। এয়ার অ্যাস্ট্রা নিরাপদ ও সময়মতো সেবা দিয়ে যাত্রীদের কাছে সবচেয়ে বিশ্বস্ত বিমান সংস্থা হিসেবে পরিচিত হতে কাজ করে যাচ্ছে।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে তারা ঢাকা-কক্সবাজার রুটে দিনে ৪টি, ঢাকা-চট্টগ্রাম রুটে দিনে ৫টি এবং সৈয়দপুর রুটে দিনে ৩টি ফ্লাইট চালাচ্ছে। এয়ার অ্যাস্ট্রার বিমান বহরে রয়েছে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের বিমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪