শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নে বিশ্বনাথে ৬ শতাধিক গাছের চারা বিতরণ

Ayas-ali-Advertise
শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নে বিশ্বনাথে ৬ শতাধিক গাছের চারা বিতরণ
শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নে বিশ্বনাথে ৬ শতাধিক গাছের চারা বিতরণ।
শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নে বিশ্বনাথে ৬ শতাধিক গাছের চারা বিতরণ
শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নে বিশ্বনাথে ৬ শতাধিক গাছের চারা বিতরণ।
Facebook
Twitter
WhatsApp

‘আমার বিদ্যালয়, সবুজ বিদ্যালয়’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে ফলজ ও ভেষজ গাছের ৬ শতাধিক চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেলা রানা এবং ১৩৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে ইউএনও সুনন্দা রায় বলেন, ‘দিন দিন পরিবেশের যে অবনতি ঘটছে, তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকিতে পড়ছে। বিদ্যালয়ের আঙিনায় গাছ থাকলে শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে পরিচিত হবে এবং পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে উঠবে। তাই বিদ্যালয় পর্যায়ে সবুজায়নের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ৮ মে বিশ্বনাথ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪