যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের ১৩ নেতা

Ayas-ali-Advertise
যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের ১৩ নেতা
যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের ১৩ নেতা।
যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের ১৩ নেতা
যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের ১৩ নেতা।
Facebook
Twitter
WhatsApp

জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্য শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শুক্রবার (১৬ মে) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত এ কমিটিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১৩ জন যুবদল নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা হলেন— সভাপতি পদে আফজাল হোসেন, সহ-সভাপতি আবু তাহের ও আবদুল ওয়াহিদ আলমগীর, সহ-সভাপতি (রিজিওনাল জোন-১) লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ খান সুমেদ ও আবদুল কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিয়া ও শেখ হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক (রিজিওনাল-১) শামছুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক (রিজিওনাল-২) মাছরুল হোসেন, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম এবং সদস্য জিয়াউল ইসলাম জিয়া।

জানা গেছে, যুক্তরাজ্যে দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে নেতৃবৃন্দ বাংলাদেশে অবস্থানকালে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিশ্বনাথের ১৩ নেতার যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ খান সুমেদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪