ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ উদযাপন: রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু শনিবার

Ayas-ali-Advertise

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঐতিহ্যবাহী ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার গৌরবময় শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে শনিবার। এ উপলক্ষে মাদ্রাসা অডিটোরিয়ামে সকাল ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। উদ্বোধক হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। সভাপতিত্ব করবেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাঁহা চৌধুরী।

‘গৌরবের শতবর্ষ উদযাপনে চলো ফিরে সেই প্রাঙ্গণে, কৈশোর কেটেছে যেথায়, দ্বীনি জ্ঞান আহরণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি শতবর্ষে পদার্পণ করছে ২০২৫ সালে। শতবর্ষ উপলক্ষে বছরজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে এবং আগামি শতবর্ষ মূল অনুষ্ঠানে সকলকে স্বতঃস্ফূর্তভাবে আমন্ত্রণ জানানো হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪