বিশ্বনাথে ‘ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ‘ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিশ্বনাথে ‘ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু।
বিশ্বনাথে ‘ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিশ্বনাথে ‘ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু।
Facebook
Twitter
WhatsApp

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমী’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন মো. বেলায়েত হোসেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিশ্বনাথ পুরানবাজারস্থ হাজী ইন্তাজ আলী ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে একাডেমির উদ্বোধন করেন লার্ণিং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ইংরেজি প্রভাষক মো. মঈন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমীর প্রতিষ্ঠাতা মো. বেলায়েত হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য মো. নূর উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রেসক্লাব সদস্য ব্যবসায়ী বসিরুজ্জামান, রুবেল আহমদ, শিক্ষার্থী মিছবাউল হক, আরিফ আলী, আব্দুল হামিদ, বিলাল আহমদ, জামাল আহমদ, হাসান আহমদ, ইমন আহমদ, শাহরিয়ার, হামিদ, আব্দুস শহিদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে একাডেমির ক্যাম্পাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল ইসলাম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪