বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের দাওয়াতি সমাবেশ
খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের দাওয়াতি সমাবেশ।
খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের দাওয়াতি সমাবেশ
খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের দাওয়াতি সমাবেশ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘গণসংযোগ পক্ষ’ উপলক্ষে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) আসরের নামাজের পর প্রীতিগঞ্জ বাজারে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মো. আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, ছাত্রশিবির বিশ্বনাথ উপজেলা উত্তর শাখার সভাপতি মতিউর রহমান ইমন, ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার আবুল কালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আফরুজ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. বখতিয়ার আহমদ, স্থানীয় ব্যবসায়ী ফেরদৌস আহমদ, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আশিদ আলী, সেক্রেটারি আলাউদ্দিন আলাই, সদস্য ময়নুল ইসলাম, সিরাজুল ইসলাম ও সেলিম উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪