সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাজার এলাকার কুশিয়ারা নদীতে বজ্রপাতে জিলান মিয়া নামে এক নৌকা চালকের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ঔ ব্যক্তি বাঘমারা পশ্চিম পাড়ার নাসিম মিয়ার ছেলে। তিনি পেশায় নৌকা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নদীতে নৌকা চালাতে বের হন জিলান মিয়া। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:: সিলেটের চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।








