বিশ্বনাথের কলামিস্ট আবু বকর খোকনের ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের মরহুম কাজী মাস্টার আব্দুন নুরের পুত্র তরুণ কলামিস্ট আবু বকর খোকন (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। পরদিন সকাল ১১টায় মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাযার নামাজের ইমামি করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা ছালিক আহমদ। জানাযায় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।

জানা গেছে, আবু বকর খোকন গত ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জের ধারণ এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহন শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি প্রায় সপ্তাহ খানেক হাসপাতালে চিকিৎসাধীন শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেন এবং শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, ভাই ও বোন’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪