পিইসি’তে প্রথমবারের মতো জিপিএ-৫ পেল নরসিংপুর বিদ‌্যালয়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসিই) পরীক্ষায় সাফল‌্য অর্জন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ‌্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম পিইসি’তে ৩টি জিপিএ-৫সহ শতভাগ ফলাফল অর্জন করেছে। এর আগে কখনই পিইসিই’তে জিপিএ-৫ পায়নি প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী। এবার এই প্রতিষ্ঠান থেকে ১৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করেছে।

123 1জিপিএ-৫ প্রাপ্তরা হলো- তাহমিনা বেগম, মমতা বেগম ও জোবায়রা ফেরদৌস তায়‌্যিবা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, আমি ১৫মাস পূর্বে নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। সে সময় শিক্ষার্থীদের উপস্থিতি আমাকে হতাশ করে। কোনো শিক্ষার্থী অনুপস্থিত হলে ফোন দিয়ে যোগাযোগ করি, ফোনে না পেলে বাড়িতে গিয়ে, এমনকি অসুস্থ হলেও বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াই, তাদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করি। যার ফলশ্রুতিতে আজকের এই ফলাফল। আর একজন শিক্ষক শিশুদের ভালোবেসে যত্ম নিয়ে পরিচর্যা করলে অবশ্যই শিক্ষার্থীদের ভাল ফলাফল করা সম্ভব। আমি আমার বিদ্যালয়ের এ ফলাফলের জন্যে আল্লাহর দরবারে হাজার শুকরিয়া জানাই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ বলেন, শিক্ষকদের আন্তরিকতাই পারে একটি আশানুরূপ ফলাফল বয়ে আনতে। নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের ঐকান্তিক প্রচেষ্ঠা ও অন্যান্য শিক্ষকদের আন্তুরিকতায় বিদ্যালয়টি প্রথমবারের মত ৩টি জিপিএ-৫সহ যে শতভাগ সাফল্য অর্জন করেছে-এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪