নরশিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথের নরশিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। ২০২০ইং নতুন বর্ষের প্রথমদিন বুধবার দুপুরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে এ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণও করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, কার্যকরী সদস্য নিজাম উদ্দিন, বিদ্যালয়ের এসএমসি সভাপতি খালেদ আহমদ রাজু।

সংগঠক মারুফ হোসেন ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনা বেগম, মাহবুবা খানম, নাসরিন সুলতানা, দিপ্তী চক্রবর্তী, অভিভাবক ফারুক মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪