বিশ্বনাথে হযরত ওমর ফারুক (র.) একাডেমীতে বই উৎসব পালিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার হযরত ওমর ফারুক (র.) একাডেমীতে বই উৎসব পালিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব’র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী আবুল খায়ের আলী।

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও একাডেমীর প্রিন্সিপাল আখতার ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, একাডেমী পরিচালনা কমিটির সদস্য সিরাজ উদ্দিন, এলখাছুর উর-রহমান, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমীর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী মোহাম্মদ কিবরিয়া।

এসময় উপস্থিত একাডেমীর প্রাক্তন ছাত্র ডাক্তার আমিনুর রহমান, কাওছার আহমদ, আবদুর রব, অভিভাবক মুক্তার মিয়া, আবদুল কাইয়ুম, এনাম আহমদ, ইমরান আহমদ সুমনসহ একাডেমীর শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪