বিশ্বনাথে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: মহান বিজয় দিবস, দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মরহুম মাওলানা নুরুল ইসলাম মঈজপুরী স্মরণে বিশ্বনাথে খেলাফত মজলিসের ‍উদ‌্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ‌্যায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা খেলাফত মজলিস সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব‌্য রাখেন সহ সভাপতি অধ্যক্ষ সায়েফ আহমদ শায়েখ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, নির্বাহী সদস্য হাফিজ শরিফ উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন খেলাফত মজলিসের মাওলানা এবাদুর রহমান, দেওকলস ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা রাসেল আহমদ শিকদার, সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা উবায়দুল হক ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪