বিশ্বনাথের বিশিষ্ট আলেম মাওলানা নুরুল ইসলাম আর নেই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম মইজপুরী (৭০) আর নেই। তিনি আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজের সময়সূচী এখনও নির্ধারণ করা হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪