জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (আমবাড়ি) গ্রামের আব্দুল হকের ছেলে মোর্শেদ মিয়া (৩০) ও একই গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে শারজান মিয়া (২৫)।

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় জগন্নাথপুর-পাগলা-রানীগঞ্জ-আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমান ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে জগন্নাথপুর উপজেলা সদর থেকে রানীগঞ্জ যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খায়। এসময় মোটরসাইকেলের চালক মোর্শেদ মিয়া ও আরোহী শারজান মিয়া সড়কের পাশে ছিটকে পড়ের। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪