বালাগঞ্জ মুক্ত দিবস পালন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: গত শনিবার (৭ডিসেম্বর) বালাগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদিত্যপুর গণকবর স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এসময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শনিবার সকাল ১০টায় আদিত্যপুর গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব। এ সময় উপজেলা মহিলা কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ-সভাপতি হুসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪