লামাকাজী রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ’র গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মনোনীত কিবরিয়া

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মনোনীত হয়েছেন গোলাম কিবরিয়া।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নব-নির্বাচিত গভর্নিং বডির প্রথম সভায় পরবর্তী দুই বছরের জন্য তাকে শিক্ষানুরাগী সদস্য মনোনীত করা হয়।

 

গভর্নিং বডির সভাপতি শাহনূর হোসাইনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম শিফত আলীর পরিচালনায় সভায় উপস্তিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য মোনায়েম হোসাইন, অভিভাবক সদস্য শাহিন আহমদ শান্তি মিয়া, শামছুল হক মোল্লা, মোহাম্মদ ফয়জুল হক, মাওলানা ছালিক আহমদ, গোলাবুন নেছা, শিক্ষক প্রতিনিধি শাহিন আলম, বাবু গৌতম চন্দ্র সাহা, ও কলছুমা জান্নাত পপি ।

শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী গভর্নিং বডির প্রথম সভায় শিক্ষানুরাগী (মনোনিত) করার বিধান থাকায় এই পদে গোলাম কিবরিয়ার নাম সভায় গভর্নিং বডির সদস্য শাহিন আহমদ শান্তি মিয়া প্রস্তাব করলে আলোচনা ও পর্যালোচনা করে সর্ব সম্মতিক্রমে তাকে প্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য হিসাবে মনোনিত করা হয়।

গোলাম কিবরিয়া লামাকাজী ইউনিয়নের বিদ্যাপতি গ্রামের গোলাম মোস্তাফার ছেলে। তিনি জামেয়া দারুল উলুম লামাকাজী মাদ্রাসা’র পরিচালনা কমিটির সহ সভাপতি ও লামাকাজী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। -বিজ্ঞপ্তি  

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪