বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিশ্বনাথে ফ্রি ডায়াবেটিস ও হাইপারটেনশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সদরের নতুন বাজারস্থ সন্ধানী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ডাঃ দেলোয়ার হোসেন সুমন ও ডাঃ নোমান নুর।
সন্ধানী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপক আবু সালেহ নাছিরের পরিচালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী দিভাংশু লাল গুন, সন্ধানীর কর্মকর্তা আব্দুল মজিদ, জাহেদ আহমদ, জুবায়ের আহমদ, আমির আলী, শাকিল মিয়া, চঞ্চল দাশ, আরিফ আহমদ, রিপন মিয়া, আফসর আলী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪