বালাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকা ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেণ্ট ২০১৯’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) বিকালে উপজেলার তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, শরীরকে সুস্থ রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা সৃষ্টি করে।
বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেণ্টে চ্যাম্পিয়ন থানাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেণ্টে চ্যাম্পিয়ন চক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪