বিশ্বনাথে কৌড়িয়া মাদ্রাসার অর্ধবার্ষিক ইসলামী মহা সম্মেলন ২ নভেম্বর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার অর্ধবার্ষিক ইসলামী মহা সম্মেলন আগামীকাল শনিবার (২ নভেম্বর) পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই সম্মেলন। এতে সভাপতিত্ব করবেন সিলেট জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা শায়খ মুহিব্বুল হক।

আলোচনা পেশ করবেন বিশ্বনাথ জামিয়া মাদানিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক্ব আহমদ খান, সিলেটের শিবগঞ্জ আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফুদ্দীন বরড়বন্দী।

উক্ত সম্মেলনে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুহসিন আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪