হযরত শাহচান্দ শাহকালু মাদরাসার আলিম শাখা এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসার আলিম শাখা এমপিওভুক্ত করায় বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনিসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসি।

গণমাধ্যমে প্রেরিত, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মোক্তাদির খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, শেখ হাসিনা সরকারের দুরদর্শী চিন্তাধারায় এগিয়ে যাচ্ছে দেশ ও শিক্ষা ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন-অগ্রগতি সাধিত হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪