বিশ্বনাথে ইয়ংস্টার একক ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ‘১ম ইয়ংস্টার একক ক্যারাম প্রতিযোগিতা’র উদ্বোধন হয়েছে। প্রতিযোগীতায় ৬৬টি টিম অংশগ্রহন করছে। শনিবার বিকেলে শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরামের উদ্যোগে ও রেখা ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্থার সভাপতি কছির আলী।
সংস্থার সহ সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম শাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী হাজী কুটি মিয়া, ক্রীড়ানুরাগী শাহজাহান আহমদ শিশু, মামুন আহমদ, রুমেল খান, ফয়ছল আহমদ, সুমন মিয়া, ফরহাদ মিয়া, ইমরান আহমদ, সামিদ হাসান কর্ণাল, এমরান আহমদ, সাহেদ মিয়া, লখন মিয়া, টুনু মিয়া, আনোয়ার আলী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪