সড়কে প্রাণ গেল বিশ্বনাথের প্রাক্তন স্কুল শিক্ষকের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় সড়কে প্রাণ হারিয়েছেন বিশ্বনাথের আশুগঞ্জ বাজারের হলিচাইল্ড স্কুলের প্রাক্তন শিক্ষক ও ইস্পাহানী মির্জাপুর টি লিমিটেড-কানাইঘাট ডিপো ইন চার্জ ওয়েছ আহমদ (২৯)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওয়েছ কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার সংলগ্ন ছোটফৌদ গ্রামের মৃত মাহমুদ আলীর জ্যেষ্ঠ পুত্র।

প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন ওয়েছ। সিলেট- জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের এ প্রতিবেদককে জানান, নিহত ব্যক্তির পরিবার মামলা না দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়ার জন্যে এডিএমের কাছে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আজ (বুধবার) বাদ আসর মরহুম ওয়েছ আহমদের জানাজার নামাজ স্থানীয় মমতাজগঞ্জ বাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪