বালাগঞ্জের আন-নূর মহিলা মাদরাসায় দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলার গহরপুর চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে মাদরাসা মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান। সভায় বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা শাহজাহান, মাওলানা গিয়াস উদ্দীন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪