বালাগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: ‘কন্যাশিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ পালন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মÐলের পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মতিন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ সা’দ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪