ওসমানীনগর উপজেলা নন-গেজেটেড চাকুরিজীবী ক্লাব গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ওসমানীনগর সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগর উপজেলা নন-গেজেটেড চাকুরিজীবী ক্লাব গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায় এই ক্লাব গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এসিল্যান্ড অফিসের অরুন জ্যোতি পুরকায়স্থকে সভাপতি, ইউএনও অফিসের নাজির প্রভাংশু শেখর দাসকে সাধারণ সম্পাদক ও ইউএনও অফিসের মুশফিকুর রহমান জুলফিকারকে কোষাধ্যক্ষ মনোনিত করা হয়। নবগঠিত ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ ক্লাবের অন্যান্য দায়িত্বশীলরা পরে পূর্নাঙ্গ কমিটির সদস্যদের মনোনিত করবেন। আনুষ্ঠানিক ভাবে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘোষনার পূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ওসমানীনগর উপজেলা নন-গেজেটেড চাকুরিজীবী ক্লাবের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজে অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, নবাগত ইউএনও মোছাম্মদ তাহমিনা আক্তার, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা রনজিৎ চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, নির্বাহী সদস্য দৈনিক মানবজমিন প্রত্রিকার প্রতিনিধি জয়নাল আবেদীন, নবগঠিত ক্লাবের সভাপতি অরুন জ্যোতি পুরকায়স্থ, সাধারণ সম্পাদক প্রভাংশু শেখর দাস, কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান জুলফিকার, উপজেলা পরিষদের সিএ শামিম আহমদ সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যগন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪