বিশ্বনাথে বাতিঘর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সময়ের শৈল্পিক প্রজ্জলন ‘বাতিঘর’ পরিচালিত বাতিঘর পাঠশালার ৪০জন ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার রাজাগঞ্জ বাজারে সংগঠনটির পাঠাগার কক্ষে আনুষ্ঠানিকভাবে সাহিত্য কাগজ মাটিজুরার উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোক্তার আলীর আয়োজনে এই উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ, নির্বাহী সদস্য আব্বাস হোসেন ইমরান, সদস্য মাশুক নাঈম, মাটিজুরা সম্পাদক আহমদ আলী হিরন, বাতিঘর’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা, মাস-উদ হাসান, সহ-সভাপতি রেজাউল করিম, বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, রক্তদান বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক তারেক আহমদ, নির্বাহী সদস্য জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪