বিশ্বনাথে গণফোরামের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: গণফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় সিলেট নগরীর একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। গণফোরাম নেতা তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান।

গণফোরাম নেতা ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল‌্যাণ সমিতির কমিশনার আব্দুল মতিন রণির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা গণফোরাম নেতা অ্যাডভোকেট কানাই লাল দাস, অ্যাডভোকেট আব্দুল কাদির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম নেতা আবুল হোসাইন, মো. নজরুল ইসলাম আজাদ, শামীম আহমদ, আফতার উদ্দিন, মো. সেবুল মিয়া, মো. আবুল মিয়া, মো. নুরুজ্জামান প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪