লামাকাজী ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই প্রশিক্ষণ কর্মশালা ও অভিষেক অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি মুহাম্মদ আবুল কাসেম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ (উত্তর) উপজেলার সভাপতি মোঃ ফখরুল ইসলাম (রাহিল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট (পশ্চিম) জেলা তালামীযের সদস্য শেখ বিলাল আহমদ,  বিশ্বনাথ (উত্তর) উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ আহমদ, ছিলেন লামাকাজী তালামীযের সাবেক সভাপতি মো. জাহেদুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪