বিশ্বনাথে ‘প্রাণের সন্ধানে রক্তদান’র আহব্বায়ক কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ‘প্রাাণের সন্ধানে রক্তদান’ সংগঠনের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিয়ারবাজারে এক সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠক জাহির আহমদ এবং নুরে আলম ময়নার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, সংগঠক লিতু খান, আফজাল খান।

সভায় সর্বসম্মতিক্রমে জাহির আহমদকে আহব্বায়ক ও নুরে আলম ময়নাকে সদস্য সচিব করে ২২ সদস্যের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহবায়ক- তুহিন শিকদার, শাকিল আহমদ, আফরাজ মিয়া, সাহেল আহমদ, আলী আহমদ, জাকির চৌধুরী, ফয়ছল আহমদ, রায়হান চৌধুরী, রাজিদ খান, কামরান খান,আলী হুসেন। সদস্য- সালমান খাঁন, নাঈমুর রহমান লোকমান, এমরান আহমদ,ডালিম সামাদ,রাজু আহমদ, রেদুয়ান আহমদ, মুক্তামিম হুসেন, সানুর আহমদ, জুনেদ আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪