শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিশ্বনাথে পুলিশের মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের উদ্যোগে বুধবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা কমপাউন্ডে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম।

তিনি বলেন, শারদীয় দূর্গা পূজা সনাতন ধর্মালম্বীদের প্রাণের উৎসব। আর এই উৎসবকে উৎসবমুখর করতে আমাদের সবাইকে সচেতন থাকবে হবে। শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা প্রদান করা হবে। তবে প্রত্যেক মন্ডপ কমিটিকে সর্তক থাকবে হবে এবং হতে হবে সচেতন। আর কোন ধরণের গুজবে কান দেওয়া যাবে না।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রাম প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪