বিশ্বনাথে শ্বাসরাম প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বুধবার (২৮ আগস্ট) শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল হাজী রফিজ আলী হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফরমান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রানী দে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, নাসিমা বেগম, শিক্ষিকা জয়া রাণী ভট্টাচার্য্য, তামান্না জাহান।

মা সমাবেশে বক্তারা বলেছেন, প্রত্যেক শিশুকে এগিয়ে নিতে মায়েক ভুমিকা অপরিসীম। তাই নিজ নিজ অবস্থান থেকে মাকে আরো এগিয়ে আসতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সামিনা বেগম, সেলিনা বেগম, কলছুমা বেগম, সাহেলা বেগম, শিফা বেগম, শাহেনা বেগম, হোছনা বেগম, শাহেনা বেগম, বীথি রানী দাস, সম্পা রাণী দাস, আয়সা বেগম, হেনা বেগম, সুন্দর বিবি, রোকশানা বেগম, সুমা বেগম, রুকিয়া বেগম, মো. আজিজুর রহমান, সিরাজ উদ্দিন, মোস্তফা মিয়া, সামিদ হাসান, আতাউর রহমান গুলজার প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪