জাতীয় শোক দিবসে শ্বাসরাম প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: জাতীয় শোক ও স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজী রফিজ আলী হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফরমান আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম শাকি’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রানী দে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি মো. কছির আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, মো. মফিক মিয়া, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জয়া রানী ভ্ট্রাচার্য্য, শিল্পী বেগম, তামান্না জাহান।
আলোচনা সভা শেষে হামদ, নাত ও কবিতা আবৃত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন পশ্চিম শ্বাসরাম জামে (মোকাম) মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুল ওয়াহাব নোমনী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪