বিশ্বনাথে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

55555555555বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের চলমান বিরোধের জের থানায় মামলা (নম্বর ০৪, তাং ১০.০৬.১৯ইং) দায়ের করায় রাজন মিয়া (৩৫) নামের ওই মামলার এক অভিযুক্ত কর্তৃক বাদীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে বিশ্বনাথ থানায় বৃহস্পতিবার রাতে মামলার বাদী তাজুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। ডায়েরী নং ২২৬০ (তাং ০৪.০৭.১৯ইং)।

জিডিতে উপজেলার বড় খুরমা গ্রামের আফরুজ আলীর পুত্র তাজুল ইসলাম উল্লেখ করেছেন, তার চাচা রইছ আলীর সাথে একই গ্রামের মৃত ছাদ উল্লাহ’র পুত্র রাজন মিয়ার বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে তাজুল ইসলাম বাদী হয়ে রাজন মিয়াকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি মামলা মামলা (নম্বর ০৪, তাং ১০.০৬.১৯ইং) করেন। ওই মামলায় আদালত থেকে জামিন নিয়ে এসে গত ৪ জুলাই আড়াইটার দিকে বাদীর বাড়ির সামনের সড়কে মামলার বাদী ও স্বাক্ষী রিয়াজ মিয়াকে পেয়ে অভিযুক্ত রাজন মিয়া তাদের (বাদী ও স্বাক্ষী)’কে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। রাজনের এমন হুমকির কারণে বাদী তাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত রাজন মিয়া বলেন, জামিনে আসার পর থেকে তাদের সাথে আমার দেখাই হয়নি, হুমকি কিভাবে দেব। আমি কাউকে কোন হুমকি দেইনি। এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য তারা মিথ্যা অভিযোগ করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪