বিশ্বনাথে আল ইমতেহান সমাজ কল্যাণ সংস্থা’র কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

6603957বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে এলাকার একঝাক তরুণদের উদ্যোগে ‘আল ইমতেহান সমাজ কল্যাণ সংস্থা’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে সংস্থার কার্যালয়ে ২০১৯-২০ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়। মোঃআলতাফুর রহমানের সভাপতিত্বে ও মুহাম্মদ আবুল কাসেমের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম‌্যানেজিং কমিটির সভাপতি  মোঃ শামিম আহমদ। সভায় সর্বসম্মতিক্রমে সাহেদ আহমদকে সভাপতি, শানুর আহমদকে সাধারণ সম্পাদক ও তোফায়েল আহমদকে সংগঠনিক সম্পাদক করে ০৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি দবির আহমদ, ফয়জুর রহমান, সহ সাধারণ সম্পাদক সালমান আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আবুল বশর (রাজু)।

এসময় উপস্থিত- ছিলেন মাষ্টার আনছার আলী, প্রবাসী মোঃ আমিনুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ আরশ আলী, মোঃ আবুল খয়ের, শিতাব আলী, রইছ আলী, সইজ্জাদ আলী, সাইদুল ইসলাম, আতিক আলী, বদরুল ইসলাম, সুমন আহমদ, তারেক মিয়া, মাসুক আহমদ, ইরন মিয়া, জিলু মিয়া, মামুন আহমদ, সাহিব আহমদ, রায়হান আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪