বিশ্বনাথে শতবর্ষী মাকে মারধর করায় ষাটোর্ধ্ব ছেলে আটক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

2 2বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে শতবর্ষী অসুস্থ মাকে মারধর করে কোমর ভেঙ্গে দেওয়ায়র অভিযোগে ষাটোর্ধ্ব ছেলে আব্দুল আজিজ শফিককে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামে ঘটনাটি ঘটে। আব্দুল আজিজ শফিক উপজেলার বেতসান্দি গ্রামের মৃত হাজী তোতা মিয়া জাহার উল্লাহর ছেলে। গুরুতর আহত শতবর্ষী মা’কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আব্দুল আজিজ শফিকের ছোটভাই আব্দুল মুকিত তুরু তার মা আপ্তারুন্নেছার দেখভাল করেন। নানা কারণে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। গত বৃহষ্পতিবার বিকেলে তুরু বাড়ির বাইরে থাকাবস্থায় আব্দুল আজিজ শফিক তার শতবর্ষী অসুস্থ মায়ের উপর চড়াও হন। তাকে মারধর করে চেয়ার থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। এসময় কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন মা আপ্তারুন্নেছা। তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় শুক্রবার রাতে আবদুল আজিজ শফিককে নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ছোটভাই আবদুল মুকিত তুরু।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, মায়ের উপর হাত তোলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর সাথে জড়িতদেরকে পুলিশ শূন্য সহনশীলতা দেখাবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করছি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪