সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথের স্কুল শিক্ষক নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

20190619 160742বিশ্বনাথনিউজ২৪ :: সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বিশ্বনাথের পাডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমের। আজ বুধবার সকাল ১০ টায় সিলেট-ঢাকা মহাসড়কের অতির বাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি।
পাড়ুয়া গ্রামের ইয়াওর আলী জানান, তাঁর বাড়িতে দীর্ঘদিন ধরে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম বসবাস করতেন। আজ সকালে সিলেট থেকে ট্রেনিং শেষে অটোরিসকাযোগে বিশ্বনাথ আসার পথে অতির বাড়ি নামক স্থানে ঢাকাগামী শ্যামলী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন অই শিক্ষক। নিহত শিক্ষকের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪