বিশ্বনাথের যুবদল নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা

Facebook
Twitter
WhatsApp

DSC 0033বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সৈইদুর রহমানকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দীর্ঘদিন কারাগারে বন্ধি থাকার পর আদালত থেকে জামিন পেয়ে গত সোমবার সন্ধ‌্যায় সৈইদুর রহমান মুক্তি পেলে তাকে কারা ফটকে এই শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, সদস‌্য তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম‌্যান, বিএনপি নেতা আব্দুস শহিদ, যুবদল নেতা নুর আলী, রুহেল মিয়া, কবির আহমদ, ওয়ারিছ আলী, ছুরত মিয়া, ছাত্রদল নেতা শিহাব উদ্দিন, কয়েছ আহমদ সবুজ, কবির মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪