বিশ্বনাথে বাতিঘর পাঠাগারে ‘শিশু কর্ণার’র উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

61400636 399396010655264 8281170479717285888 nবিশ্বনাথনিউজ২৪ :: বাতিঘর পাঠাগারে শিশুতোষ বই ও অন্যান্য শিশু-বিনোদন ব্যবস্থা নিয়ে উদ্বোধন হয়েছে বাতিঘর শিশু কর্ণারের। শুক্রবার বিকেলে বিশ্বনাথে উপজেলার রাজাগঞ্জ বাজারস্থ বাতিঘর পাঠাগারে এই শিশু কর্ণার উদ্বোধন করা হয়। বাতিঘর সভাপতি ইমাদ উদ্দীন এর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রায়হান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাতিঘর স্থায়ী পরিষদ সদস্য মোঃ গোলাম মোস্তফা, মাসুদ আহমদ, মোঃ মারুফ হোসাইন। বাতিঘর পাঠাগার সম্পাদক মোঃ আখলাকুর রহমান জানান- দীর্ঘদিন ধরে বাতিঘর পাঠাগার কার্যক্রম চলে আসছে। এতোদিন পাঠাগারে শিশুতোষ বই কিবা শিশুদের বিনোদন সামগ্রী তেমন ছিলোনা বলে পাঠাগারে শিশু পাঠকদের সংখ্যা ছিলো তুলনামূলক কম। শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই মূলতঃ শিশু কর্ণার করা হয়েছে। পাঠাগারের প্রতি তাদের আগ্রহী করতে বিভিন্ন রকম বইয়ের পাশাপাশি রাখা হয়েছে বিনোদনের জন্য বিভিন্ন রকম খেলা-ধূলার উপকরণ, ছবি আঁকার উপকরণ, শিক্ষামূলক ভিডিও ও কার্টুন দেখার সুযোগ। শিশু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাতিঘর’র সাবেক সভাপতি মু. শরীফ হাসান, সাবেক সহ সভাপতি রেজাউল করীম, সাবেক সদস্য আবুল হোসেন, বাতিঘর’র সহ সভাপতি কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, ভারপ্রাপ্ত অফিস সম্পাদক বদর উদ্দীন কামরান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ, সহ-পাঠাগার সম্পাদক নাঈমুর রহমান, নির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, জসিম উদ্দীন, সদস্য জামিল আহমদ, শামীম আহমদ, হাফিজুর রহমান প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪