রেঙ্গা হাজীগঞ্জ ডেভোলাপমেন্ট ট্রাস্টের ইফতার মাহফিল সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

renga hajigonjবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের মোগলাবাজার থানার রেঙ্গা হাজীগঞ্জ ডেভোলাপমেন্ট ট্রাস্টের উদ্যোগে রামাদ্বানের গুরুত্ব ও তাৎপর্য্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৪ মে মঙ্গলবার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় রামাদ্বানের গুরুত্ব ও তাৎপর্য্য তুলে ধরে বক্তারা বলেন, রামাদ্বান হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের মাস, রহমত, মাগফিরা ও নাজাতের মাস। সুতরাং এ মাস যেন আমাদের কমিউনিটি ও সকর মুসলিম উম্মাহর জন্য কল্যান নিয়ে আসে। পবিত্র রামাদ্বানের মাসের শিক্ষাকে বছরের বাকী দিনগুলোতে কাজে লাগানোর উপর গুরুত্ব দেয়া হয়।
ট্রাস্টের সভাপতি স্বপন আহমেদের সভাপতিত্বে খালেদ আহমদ ও হোসাইন আহমেদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাফিজ সাদেকুর রহমান, মৌলানা ফজলুর রহমান, মৌলানা নুরুল হক, হাফিজ ইকবাল, হাফিজ নোমান এবং মৌলানা সাব্বির আহমেদ, কাউন্সিলার আহবাব হোসেন, কমিনিটি নেতা নাসের উদ্দিন, সেবুল আহমেদ সংগঠনের উপদেষ্টা, আব্দুল মজিদ, সাহাব উদ্দিন, আব্দুল মুহীদ, ইসলাম উদ্দিন, ট্রাস্টের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান,
আরো উপস্থিত ছিলেন আশরাফ আলী, কুতুব উদ্দিন , জামাল উদ্দিন, নিজাম উদ্দিন বাবলা মিয়া, আনসার আলী , মুক্তার আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশ্ব মুসল্লিম উম্মার শান্তির কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪