বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC 0784বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাজী সুন্দর আলীর অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব ও অসহায় লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ মে) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর (কাদিপুর) দারুল হিকমা হিফজ ও এতিম খানার ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতিম খানার পরিচালক মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির অর্থ সম্পাদক কওছর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- মাওলানা আতাউল করিম, মাওলানা হাবিবুর রহমান, সমাজসেবক সিরাজ আহমদ, সংগঠক আব্দুল মছব্বির, ফুজায়েল আহমদ, মামুম আহমদ, ইদ্রিস আলী, হাফিজ আবু ইউসূফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ বুরহান উদ্দিন। অনুষ্ঠানে ১৪০টি পরিবারের মধ্যে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪