বিশ্বনাথনিউজ২৪ :: পিএসসি ও জেএসসি পরীক্ষার ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায়ও শতভাগ ফলাফল অর্জন করেছেন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয় থেকে ৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করে সকলেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্য এ গ্রেড পেয়েছে ৪জন, এ মাইনাস গ্রেড পেয়েছে ১৬জন ও বি গ্রেড পেয়েছে ১৩ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের কৃতিত্বপূর্ণ এ ফলাফলের জন্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহিদ। পাশাপাশি তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।









