বিশ্বনাথে ২৭ তম ওয়াজিদ আলী বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

IMG 20190504 WA0005বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ওয়াজিদ আলী এডুকেশন ট্রাস্ট কর্তৃক পরিচালিত ২৭তম বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ পত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ১১ টায় আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের সভাপতি ও তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সুহেল রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোঃ মকব্বির আলী, সুনামগঞ্জ জেলার সদর উপজেলা প্রকৌশলী ইনঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আজম আলী, বলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, ভল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে, কামাল বাজার ফাজিল মাদরাসার শিক্ষক আব্দুল মজিদ।
ট্রাস্টের সদস্য সচিব মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সচিব মতিউর রহমান, সদস্য এমরান মিয়া, মানিক মিয়া, দুলাল মিয়া, নাজমুল ইসলাম। বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সেজুতি দে জয়ী। অনুষ্ঠানে ৩৪ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ পত্র প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪