বিশ্বনাথে স্কুল শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC 0383বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল বশর মোঃ ফারুকের সভাপতিত্বে ও সহ সভাপতি সাংবাদিক মোঃ নূর উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র দাস, সংবর্ধিত শিক্ষিকা লায়লা বেগম, পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মুহিবুর রহমান সুইট।
এসময় পরিচালনা কমিটির সদস্য হাজী আবুল হোসেন, আফিয়া বেগম, শিক্ষিকা মাহমুদা বেগম, ইমরানা বেগম, তানিয়া জাহান ফেরদৌস প্রমুখ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪