বিশ্বনাথ উপজেলার দৌলতপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন কুমার দাস এর বিদায় উপলক্ষে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ হতে এ সম্মাননা স্মারকটি তার হাতের তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ শহীদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের দাতা সদস্য ওয়ারিছ উদ্দিন, শিক্ষানুরাগী সদস্য আজম আলী, সদস্য তৈয়ব আলী, রুহুল আমিন, ওলিউর রহমান প্রমুখ সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি









