এনইইউবি ব্যবসায় প্রশাসন বিভাগের ১০ম ও ১১তম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 2নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগের ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে ১৭ই এপ্রিল দুপুরে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে জাকজমকপূর্ণ ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী উক্ত ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের ১০ম ও ১১তম ব্যাচের মোট ৪০ জন শিক্ষার্থীকে উক্ত অনুষ্ঠানে ফেয়ারওয়েল প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, সহকারী অধ্যাপক শামিম আল আজিজ লেলিন, ফাতেমা রশিদ ছাবা, মোঃ মাইদুল ইসলাম চৌধুরী, ফাতেমা ফারজানা হানী, প্রভাষক, আমির হোসেন, জাহান জেব ইবনে খালেদ জিন্নাহ, এবং এনইইউবি বিজনেস কাউন্সিলের উপদেষ্ঠা মোঃ মিজানুর রহমান।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে নজরুল ইসলাম, মাআদ আহমেদ, ওমর হাসান শান্ত, রাকিব আহমেদ বিশ্ববিদ্যালয়ে তাদেঁর শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জীবনের সকল ক্ষেত্রে বিদায়ী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সফল হবেন বলে আশা প্রকাশ করেন। অতিথিবৃন্দ সকল বিদায়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিল এনইইউবি বিজনেস কাউন্সিল। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪