বালাগঞ্জে আব্দুল মতিন মহিলা একাডেমিতে খতমে কোরআন ও সংবর্ধনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 05.04.2019 2বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে পবিত্র শবে মেরাজ উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও প্রবাসী শিক্ষানুরাগীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে একাডেমিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মতিন। সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতাকালিন প্রধান শিক্ষক মো. তারা মিয়া। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশনের সভাপতি মো. আবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, অন-লাইন পত্রিকা বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক মুহাম্মদ শরীফুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী ইকবাদুল ইসলাম।
একাডেমির ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি ও ৯ম শ্রেণির শিক্ষার্থী শাহ তাহমিনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মুজিবুর রহমান, আমির হোসেন নুরু, খন্দকার সালেহ আহমদ, হাবিবুর রহমান নেফুর, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, সানরাইজ হাইস্কুলের প্রধান শিক্ষক কবির আহমদ, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক এমএ কাদির, একাডেমি পরিচালনা কমিটির সভাপতি আবু আহমদ সাকিব, সদস্য গোলাম মোস্তফা, খায়রুল ইসলাম, অভিভাবক সদস্য নাসির উদ্দিন, ফারুক মিয়া, প্রধান শিক্ষক জুবের আহমদ, শিক্ষক ইব্রাহিম ফরহাদ, একাডেমির ৯ম শ্রেণির শিক্ষার্থী মারজানা আফরিন সাজেদা, ৮ম শ্রেণির শিক্ষার্থী মুন্নি বেগম, মাহিয়া আক্তার প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল জলিল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪